Wednesday, August 31, 2016

অন্তহীন নির্ঘুম রাত

রাতের সাথে সম্পর্ক আমার অনেক পুরানো। ইদানিং আমার রাত শেষ হতে চায় না। এ যেন এক অন্তহীন রাত। নির্ঘুম আমি জেগে থাকি একা। প্রকৃতির নিয়মে যখন ভোর হয় তখনো আমাকে জড়িয়ে থাকে এই অন্তহীন রাতের নিকষ কালো আধার।

Saturday, August 27, 2016

যা চেয়েছি, যা পাবো না - সুনীল গঙ্গোপাধ্যায়

-কী চাও আমার কাছে ?
-কিছু তো চাইনি আমি ।
-চাওনি তা ঠিক । তবু কেন এমন ঝড়ের মতো ডাক দাও ?
-জানি না । ওদিকে দ্যাখো রোদ্দুরে রুপোর মতো জল, তোমার চোখের মতো, দূরবর্তী নৌকো, চর্তুদিকে তোমাকেই দেখা
-সত্যি করে বলো, কবি, কী চাও আমার কাছে ?

Thursday, August 25, 2016

ভুল করে ভুলে যাওয়া

যদি ভুল করে ভুলে যাওয়া যেতো,
তবে তোমায় ভুলে যেতাম
যদি অভিমান করে দূরে যাওয়া যেতো,
তবে তোমায় ছেড়ে যেতাম
যদি ইচ্ছের জোরে ঘৃণা করা যেতো তোমায়,
তবে তোমায় ঘৃণা করতাম
যদি কান্নার জলে আমার সকল দুঃখ ধুয়ে যেতো,
তবে দু'চোখের জলে সাগর সৃষ্টি করতাম
যদি আর একটি বার তোমায় কাছে পেতাম,
তবে হৃদয়ের অবশিষ্ট ভালোবাসা টুকু ও তোমাকেই দিতাম

পেয়ে হারানো যায় না মানা

বড় অবেলায় পেলাম তোমায়....
কেন এখন ই যাবে হারিয়ে....
কি করে বল রবো একেলা,
ফিরে দেখনা আছি দাড়িয়ে....
কেন হঠাত্‍ তুমি এলে,,
কেন নয় তবে পুরোটা জুড়ে ...
আজ পেয়েও হারানো যায়না মানা
বাচাঁর মানেটা রয়ে যাবে দূরে....
শুনছো কি তুমি আমাকে
ছিলে আমার হয়ে পুরোটায়,,
যাবে কোথায় রেখে আমাকে
এ পথ চলায় তোমাকে চাই,.

Wednesday, August 24, 2016

আমি যখন ছোট্ট ছিলাম

আমি যখন ছোট্ট ছিলাম--
রোজ বিকেলে খেলতে গিয়ে
পাখির সাথে উড়ছি ছেলেবেলায়,
পাখির ছানা আমার প্রিয়--

Saturday, August 20, 2016

নাম আমার জনগণ, আমি’ই বাংলাদেশ

কি করেছে তোমার বাবা, কি করেছে স্বামী
গল্প সেসব তোমার চেয়ে কম জানিনা আমি;

তোমার যত কীর্তিকলাপ সেও তো আছে জানা
ইচ্ছে করেই মুখ খুলিনা, বলতে ওসব মানা।

কবিতার কষ্টগুলো - Kobitar Koshto Gulo

রুনা : এই নাও তোমার দেয়া সব গিফট। আমি আর আমাদের রিলেশনটা ক্যারি করতে পারছিনা।

জাহিদ :
তোমার চোখের মায়ায়
নিকষ আধার ছায়ায়
আমার সত্বার অপমৃত্যু
তোমায়ই না পাওয়ায়

সেই রাত্রির কল্পকাহিনী - নির্মলেন্দু গুণ - Shei Ratrir Kolpo Kahini - Nirmolendu Gun

সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো
পাপস্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছো,
বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে
মেখেছো কপালে, ঐ তো তোমার কপালে আমাদের হয়ে
পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ-তিলক, হায়!

আলোর ছায়া আঁধার - Alor Chaya Adhar

তখন মোমবাতি জ্বলত ঘরে। ঘরের ছেলে মেয়ে গুলো সেই মোমবাতি ধরিয়ে পড়ে যেত, অ তে অজগরটি ঐ আসছে তেড়ে। তখন দুজনের ফিসফিস আলাপ হত। মোমবাতির একটু আলোর চারপাশ ঘিরে অনেকটা আঁধার। তবুও আঁধার বুকের মাঝে আলোটুকু আঁকড়ে রাখত। আলো মাঝে মাঝেই বলত, ছেড়ে যাবে না তো কখনও?
চুপ করে বাহিরের অতল সীমাহীন অন্ধকারের দিকে তাকিয়ে আঁধার বলত, কখনও না।
- আস্তে আস্তে যদি সব আলো সারাজীবনের জন্য নিভে যায় তাহলে?

Sunday, August 14, 2016

বুকের পথ ধরে - Buker Poth Dhore

তোমার বুকের পথ ধরে
কতটা হাটলে বলো
হৃদয় ছোঁয়া যাবে
তোমার চোখের গভীরে

বন্ধু আমার বড় ভালবাসতো - Bondhu Amar Boro Valobashto

বন্ধু আমার বড় ভালবাসতো
ঐ আকাশের চাঁদ
এখনো সে চাঁদ
আমি একলা দেখি
কেমনে সারারাত গো
কেমনে সারারাত…।

Saturday, August 6, 2016

নীরব হয়ে যাই - Neerob Hoye Jai

আমার কাছে আর কোনো স্বপ্ন নেই,
সঁপে দিয়েছি প্রেম,
পৃথিবী জুড়ে ধ্বংসের পর ধ্বংসে
নীরবে শান্তি বিদায় নিল।

Friday, August 5, 2016

আকাশটা কথা কয় - Akash Ta Kotha Koy

আকাশটা কথা কয় নিমগ্ন সুরেতে
তুমি ডাক প্রায়ই;

আমি তো আকাশ পানে চেয়ে আছি গত
একুশটি শরৎ
একুশটি কুয়াশাময় পৌষে সাজিয়েছি
প্রেমাঞ্জলি কিছু।