Sunday, August 14, 2016

বুকের পথ ধরে - Buker Poth Dhore

তোমার বুকের পথ ধরে
কতটা হাটলে বলো
হৃদয় ছোঁয়া যাবে
তোমার চোখের গভীরে

কত দূর গেলে বলো
আমার ছায়া দেখা যাবে
আমি ততটা
আমি ততটাই যেতে চাই
যতটা গেলে তোমার
ভালবাসা পাওয়া যাবে…।
আমি রাতের আঁধার
হতে চাই
নীরবে তোমায়
ঘুম পাড়ানোর জন্য
ও আমি মধুর স্বপন
হতে চাই
আ ঘুমের মাঝেও
সঙ্গে থাকার জন্য
আমি ততটা
আমি ততটাই
পাশে থাকতে চাই
যতটা থাকলে তোমার
বন্ধু হওয়া যাবে…।

আমি ভোরের শিশির
হতে চাই
শুধু তোমার স্পর্শ
স্পর্শ পাওয়ার জন্য
আমি শ্রাবনের মেঘ
হতে চাই
শুধু তোমার অশ্রু
ধোয়ার জন্য
তোমায় ততটা
আমি ততটা পাশে চাই
যতটা পেলে তোমায়
সঙ্গী ভাবা যায়…।

No comments:

Post a Comment