আমি যখন ছোট্ট ছিলাম--
রোজ বিকেলে খেলতে গিয়ে
পাখির সাথে উড়ছি ছেলেবেলায়,
পাখির ছানা আমার প্রিয়--
এসেই দেখি ছোট্ট ছানারোজ বিকেলে খেলতে গিয়ে
পাখির সাথে উড়ছি ছেলেবেলায়,
পাখির ছানা আমার প্রিয়--
যোগ দিয়েছে চড়ুইভাতি খেলায়।
তখন কী যে মজা হতো--
মনের মতো বন্ধু পেয়ে
হারিয়ে গেছি চরকগাছির মেলায়!
তোমরা যদি পাখির ছানা
পোষ মানাতে চাও কখনো
গোলটি হয়ে বস আমার ঘরে,
হঠাৎ যদি সেই ছানাটি
বাবা মায়ের নিষেধ ভুলে
আমার কাছে আবার এসে পড়ে!
আমি তখন ছানার মুখে
তুলে দেবো শস্যদানা
তোমরা দেখে হাসবে কলস্বরে।
No comments:
Post a Comment