Sunday, August 14, 2016

বন্ধু আমার বড় ভালবাসতো - Bondhu Amar Boro Valobashto

বন্ধু আমার বড় ভালবাসতো
ঐ আকাশের চাঁদ
এখনো সে চাঁদ
আমি একলা দেখি
কেমনে সারারাত গো
কেমনে সারারাত…।

গগন জুড়ে আছে
একলা একা
আলো ছড়ানো
একটা প্রদীপ
যেন সাগরের বুকে
ঝলসে ওঠা
হঠাৎ কোন রুপালী দ্বীপ
এখনো আমি থাকি
একা সে দ্বীপে
কেমনে সারারাত গো
কেমনে সারারাত…।

আকাশ জুড়ে ঐ
মেঘেরও দল
যখন চাঁদের পাশে বসে
তখন আমার বুকের
কষ্টগুলো
একটু একটু কমে আসে
এখনো সে চাঁদ
আমি একলা দেখি
কেমনে সারারাত গো
কেমনে সারারাত…।

No comments:

Post a Comment